নারায়ণগঞ্জে স্টেডিয়ামেও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
নারায়ণগঞ্জে সড়কে জনসভার আবেদন নাকচের পর স্টেডিয়ামেও বুধবার খালেদা জিয়ার জনসভার অনুমতি পায়নি বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে আগামী ১৪ মে দলের চেয়ারপারসনের উপস্থিতিতে জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে জনসভা করার জন্য জেলা প্রশাসক জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়ার কাছে আবেদন করেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির।
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগামী ১৪ মে নগরের জিমখানা মাঠে জনসভা করার জন্য আবেদন করেছি। জেলা প্রশাসক আমাদের আবেদন গ্রহণ করে জানিয়েছেন, আলাউদ্দিন স্টেডিয়ামে জনসভা করার অনুমতি দিতে আমাদের কোন আপত্তি নেই।
এর আগে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলার অবনতির শঙ্কা থেকে খালেদা জিয়ার জনসভার অনুমতি দেননি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
এদিকে বৃহসপতিবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহত কাউন্সিলর নজরুল ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারের বাড়িতে যান।
প্রতিনিধি আরো ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, মুন্সীগঞ্জ জেলা সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান এবং নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
