২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে খালেদার জনসভার প্রস্তুতি

সাত খুনের ঘটনায় আলোচিত নারায়ণগঞ্জে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

১৪ মে জনসভার দিন ঠিক করে অনুমতির জন্য বুধবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং জেলা পুলিশ সুপারের কাছে চিঠিও দেয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, “নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। একের পর এক খুন-গুমের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন আগামী ১৪ মে সমাবেশ করতে চান।”

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে বঙ্গবন্ধু সড়কে সমাবেশ করতে চাইছে বিএনপি।

তৈমুর বলেন, “সিটি কর্পোরেশনে আমরা চিঠি দিয়েছি। আর নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করেছি।”

বিএনপির চিঠি পেয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মেয়র সেলিনা হায়াৎ আইভী।

বিএনপি বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে, তাদের দলের নেতা-কর্মীদের  গুম-খুন করা হচ্ছে। গত এক বছরে এর শিকার হয়েছেন ৩১০ জন।  

পুরনো খবর:

গুম-খুন বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খালেদা
গুম-হত্যায় জড়িত ছাত্র ও যুবলীগ: খালেদা