বিমানবন্দর থেকে খোকাকে ফেরত
যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করা বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে বিমানবন্দরে আটকে দিয়েছে পুলিশ।
বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্ধারিত ফ্লাইট ছাড়ার শেষ মুহূর্তে তিনি বিমানবন্দরে আসেন। এছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে তাকে যেতে দেয়া হয়নি।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শাহেরুল কবির খান জানান, ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন খোকা।
