স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল কারামুক্ত
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী সোহেল ও ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল মুক্তি পেয়েছেন।
গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার ২ থেকে মঙ্গলবার তাদের মুক্তি দেয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মুজিবুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সোহেলের জামিনের কাগজপত্র কারাগারে গিয়ে পৌঁছয়।
সেসব যাচাই-বাছাই করে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার তাকে মুক্তি দেয়া হয়। তিনি গ্রেপ্তারের পর ঢাকা থেকে গত ৬ এপ্রিল এ কারাগারে আসেন।
তার বিরুদ্ধে ভাংচুর ও মারামারির ঘটনায় বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে।
অপরদিকে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েলেরও জামিনের কাগজও ওই কারাগারে পৌঁছয়।
রাত সোয়া ৯টায় তাকে মুক্তি দেয়া হয়।
জুয়েলের বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তারের পর ঢাকা থেকে এ কারাগারে পাঠানো হয়।
