গাজীপুরে বিএনপির ২৮ নেতাকর্মী কারাগারে
হরতাল ও অবরোধে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গাজীপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নির্মলেন্দু দাস এ আদেশ দেন।
জেলা জজ আদালতের আইনজীবী সোহেল গাজী সাংবাদিকদের জানান, বেলা ১১টার দিকে অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম সাংবাদিকদের জানান, গত বছরের ১৯ অক্টোবর অভিযুক্তরা কালীগঞ্জ পৌর এলাকায় একটি পিক-আপ ও একটি ট্রাক ভাংচুর করে তাতে অগ্নিসংযোগ করেন।
ওই ঘটনায় জড়িত প্রায় অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কালীগঞ্জ থানায় একটি মামলা করে।
