২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল শ্রমিক দল

মে দিবসে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শর্ত সাপেক্ষে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 06:12 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বুধবার এ তথ্য জানালেও কী শর্তে অনুমতি পাওয়া গেছে তা বলেননি।

“ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশ করার অনুমতি দিয়েছে,” বলেছেন তিনি।

পূর্বঘোষিত এ সমাবেশ বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হবে। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।