২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসের জনসভায় আসছেন খালেদা

মে দিবসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 07:51 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোমবার নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, “১ মে এর সমাবেশ শুরু হবে দুপুর ২টা থেকে। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি নেয়া হয়েছে। সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।”

তবে সমাবেশের বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাননি বলে জানান শ্রমিক দলের কাউন্সিলে গঠিত সাবজেক্ট কমিটির চেয়ারম্যান নোমান।

“আমরা আশাবাদী যে সরকার আমাদের সমাবেশের অনুমতি দেবে। তাই আমরা কোনো নেতিবাচক চিন্তা করছি না।”

সংবাদ সম্মেলনে শ্রমিক দলের নতুন সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন নোমান।

কাউন্সিলের এক সপ্তাহ পর রোববার এক বিজ্ঞপ্তিতে শ্রমিক দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নোমান। 

সংগঠনের বিদায়ী সভাপতি নজরুল ইসলাম সুস্থ হলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।