২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ভেঙে দিলেন খালেদা

বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ভেঙে দুই সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 12:28 AM

Updated : 13 Oct 2022, 12:02 PM

শনিবার রাতে চট্টগ্রাম উত্তর জেলার নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই সিদ্ধান্ত নেন।

আগের কমিটির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে রাউজানের পৌর মেয়র আব্দুল্লাহ আল হাসানকে।

নতুন আহ্বায়ক আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।”

আসলাম চৌধুরী সীতাকুণ্ড আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী ছিলেন।

চট্টগ্রাম মহানগর উত্তর বিএনপির আগের কমিটির সভাপতি ছিলেন যুদ্ধাপরাধে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

দশম সংসদ নির্বাচন বর্জনের পর দল গুছিয়ে নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন শুরুর ঘোষণা রয়েছে খালেদার।

দলের বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনগুলোতে কাউন্সিল করে নতুন নেতৃত্ব আনার নির্দেশও দিয়েছেন তিনি।