২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যামাচিংকে বহিষ্কার করেছে বিএনপি

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ম্যামাচিংকে বহিষ্কার করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:22 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বান্দরবানের এই নেত্রীকে বহিষ্কারের কথা জানানো হয়।

উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য ম্যামাচিংয়ের পাশাপাশি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ইকবাল হোসেনকেও সব পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপ।

এছাড়া চার জেলার চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তারা হলেন, পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, খুলনার মহানগর সহসভাপতি শেখ ইকবাল হোসেন, পটুয়াখালীর কুয়াকাটা পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মহিলা দলের সাধারণ সম্পাদক পারুল নাহার বেগম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে সিলেট সদর উপজেলার সাবেক সভাপতি নুরুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে রিজভী জানান।