২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের মামলায় শ্রীপুরে ছাত্রলীগের ২ নেতা কারাগারে

গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 06:33 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি আমির হোসেন।

এরা হলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুরের হযরত আলী শেখের ছেলে সৌরভ  শেখ (২০) এবং সহ সম্পাদক ও শ্রীপুরের বিল্লাল হোসেনের ছেলে মো. রনি (২১)।

ওসি আমির হোসেন জানান, পৌর এলাকার উজিলাবো গ্রামের মানিক মন্ডলের ছেলে ইলিক্ট্রিক ব্যবসায়ী কাজল মন্ডল এবং তার বন্ধু জাকির ও জাহিদুলকে বুধবার বিকেলে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে যায় রনি , সৌরভসহ তাদের ৫/৬জন সহযোগী।

সেখানে তাদের মারধর করে  নগদ টাকাসহ তিনটি মোবাইল ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় ওইদিনই কাজল মন্ডল রনি ও তার সহযোগীদের  বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে শ্রীপুর থানায় মামলা করেন।

রাতে পুলিশ তাদের আটক করে।