২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গল বিএনপির সাবেক সভাপতি-সম্পাদক বহিষ্কৃত

দলের স্বার্থ উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 07:49 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার বিএনপির যুগ্মমহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে সাবেক সভাপতি আতাউর রহমান(লাল হাজী) ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীর বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপি কবি মমতাজ জালালকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসাবে ঘোষণা দেয়।

অপরদিকে আতাউর রহমান ১৯ দলীয় সংগ্রাম কমিটি (শ্রীমঙ্গল) ব্যানারে প্রার্থী হয়েছেন। তার পক্ষে প্রচার করছেন সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী।

রোববার সন্ধ্যায় এ নির্দেশের একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিকে ই-মেইলে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।