২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা-রাজশাহীতে বিএনপির ৪ নেতা বহিষ্কৃত

কুমিল্লা ও রাজশাহী জেলার মাঠ পর্যায়ের চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 09:05 PM

Updated : 22 Aug 2022, 05:48 PM

তারা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি ইমাম উদ্দিন মজুমদার শহীদ, সলিম উল্লাহ টিপু, রাজশাহী জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মারকুনী ও গোদাগাড়ী উপজেলার নেতা হযরত আলী (চেয়ারম্যান)।

রোববার দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে।