২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজিতপুরে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র ‘দখল’ ও ‘কারচুপির’ প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিএনপির ডাকে ৪৮ ঘণ্টার হরতাল চলছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 05:49 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাটও। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

গত বুধবারের নির্বাচনে আওয়ামী লীগের সারওয়ার আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কাইউম খান হেলাল।

হরতালের সমর্থনে সকালে উপজেলা সদরে বিএনপি নেতাকর্মীরা কয়েকটি মিছিল বের করে।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মজিবুর রহমান মঞ্জু।

তিনি জালিযাতির ফল বাতিল করে নতুন নির্বাচনের ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচনে কারচুপি হয়ে অভিযোগ তুলে এর প্রতিবাদে এবং ৩০টি কেন্দ্রে পুণরায় ভোট গ্রহণের দাবিতে এ হরতাল আহবান করা হয়।

বৃহষ্পতিবার রাতিই উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে এক সভায় হরতালের ঘোষণা দেয়া হয়।

বাজিতপুর থানার ওসি রমজান আলীহ জানান, রতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।