২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা  

চট্টগ্রাম সার্কিট হাউসে দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নগর কমিটির সাধারণ সম্পাদকসহ অন্তত ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 05:47 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

কোতোয়ালী থানার এসআই উৎপল বড়ুয়া জানান, ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটিতে ‘পদবঞ্চিত’ হিসেবে পরিচিত আবুল মনসুর টিটো বুধবার বিকালে এই মামলা করেন।

এসআই উৎপল বলেন, “নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।”

গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাদের বৈঠকের পর নগর ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। ওই সময় সার্কিট হাউসে দুইটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।