জয়পুরহাটের ফিরোজের পরিবারকে খালেদার সহায়তা
নির্বাচনের পর যৌথবাহিনীর গুলিতে নিহত জয়পুরহাটের বিএনপিকর্মী ফিরোজ হোসেনের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছেন খালেদা জিয়া।
ফিরোজের মা মজিদা খাতুন ও বাবা ফজলুর রহমান সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেলে তাদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।
বিএনপি চেয়ারপারসন নিহতের পরিবারের পাশে সব সময় থাকার আশ্বাস দেন।
এ সময়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা সভাপতি মোজাহের আলীসহ নিহত ফিরোজের ছেলে মজিদ ও মেয়ে তাফছিয়া উপস্থিত ছিলেন।
