২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভাবে চললে জনগণ ‘বঞ্চিতই’ থাকবে: খসরু

দশম সংসদ নির্বাচন কোনোভাবেই সিদ্ধ হয়নি মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই অবস্থা চললে জনগণের ভোটাধিকার ফিরে আসবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী

আলোচনা হবেই: তোফায়েল

বিরোধী জোটবিহীন নির্বাচনের পর বাংলাদেশ কোন পথে যাচ্ছে- তার বিশ্লেষণে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।বিরোধী জোটবিহীন নির্বাচনের দিকে ইঙ্গিত করে আমীর খসরু বলেন, “এ নির্বাচন সাংবিধানিক, রাজনৈতিক কোনোভাবেই সিদ্ধ হয়নি। কোনোভাবেই তা জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন নয়।“সবার অংশগ্রহণে ভোট নিশ্চিত করতে না পারলে নির্বাচনে ভোটাধিকার থাকবে না।”নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ভোট বর্জন করে আসা বিএনপির এই নেতা।সভায় তার আগে বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।তিনি বলেন, “একটি নির্বাচন হয় ৫ বছরের জন্য। সরকার ৫ বছর থাকার চেষ্টা করে।“আমরা কখনো বলিনি, সংলাপের প্রয়োজন নেই। অবশ্যই একাদশ সংসদ নির্বাচন হবে, এ জন্য আলোচনা হবেই।”দশম সংসদ নির্বাচনে সব দলকে আনতে আওয়ামী লীগের চেষ্টা ছিল জানিয়ে তোফায়েল বলেন, “দুর্ভাগ্য সেটা হয়নি, তবে আমরা চেষ্টার ত্রুটি করিনি।”নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি এবার অংশ নিল না, আগামীবার আওয়ামী লীগ যদি অংশ না নেয়, তখন কী হবে? এটা কি চলতে থাকবে?“বিএনপি একটি প্রস্তাব মেনে নিয়ে আরেকটি প্রস্তাব দেয়নি। এতগুলো দায়িত্ব তো আওয়ামী লীগ নিতে পারে না। কাল যদি সংলাপ হয়-তখনো প্রথম আসবে- ‘সংসদ ভাঙতে হবে...শেখ হাসিনাকে মানি না...আরো কত কী’ এটা বাস্তবসম্মত নয়।”নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে দেশের অগ্রগতি নিয়ে কাজ করবেন তারা।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এই অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিক, কূটনীতিক, কলামনিস্ট, নারীনেত্রীরা এক হন।তোফায়েল ও আমীর খসরুর পাশাপাশি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এই আলোচনায় অংশ নেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, শিক্ষক-কলামনিস্ট সলিমুল্লাহ খান, সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌসও আলোচনায় ছিলেন।নারীনেত্রী মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম, নিজেরা করি’র প্রধান খুশি কবিরও ছিলেন এই আলোচনায়।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আলোচনায় সাংবাদিক আমানুল্লাহ কবীর, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুও অংশ নেন।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এই অনুষ্ঠান ওয়েবকাস্ট করা হয়। সরাসরি সম্প্রচার করে একাত্তর টেলিভিশন।