রওশনের সঙ্গে পঙ্কজের বৈঠক
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।
প্রায় ৪৫ মিনিট বৈঠকের পর ভারতীয় হাই কমিশনার ওই বাসা থেকে বেরিয়ে যান বলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য তাজুল ইসলাম জানান।
তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে কোনো পক্ষই কিছু জানায়নি।
গত ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল জাতীয় পার্টির রওশন এরশাদ হন সংসদের বিরোধী দলীয় নেতা।
গত সংসদের বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সন্ধ্যায় দেখা করার কথা রয়েছে পঙ্কজ শরণের।
