পুরনোদের নিয়ে শেখ হাসিনার নতুন লড়াই
‘নিয়মরক্ষা’র নির্বাচনের পর নিজ দল ও মিত্র রাজনৈতিক দলের প্রবীণদের নিয়ে নতুন সরকার গঠন করেছেন শেখ হাসিনা।
শপথ নিচ্ছেন নতুন মন্ত্রীরা। শপথ নিচ্ছেন নতুন মন্ত্রীরা।
শপথ নিচ্ছেন দুই উপমন্ত্রী আরিফ খান জয় ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। শপথ নিচ্ছেন দুই উপমন্ত্রী আরিফ খান জয় ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
পরিবেশমন্ত্রী মঞ্জু, নাসিম স্বাস্থ্যে, আইনে আনিসুল
মন্ত্রিসভায় যারা
বাদ পড়লেন যারা
মন্ত্রিসভায় নতুনের ছড়াছড়ি
তৃতীয়বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নতুন সরকারের শপথ নেয়া মাত্রই সাংবাদিকদের মুখে পড়ে আওয়ামী লীগের চতুর্থ সরকারের মেয়াদ ও মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা বলতে হয়েছে দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলটির সাধারণ সম্পাদক ও সভানেত্রীকে।
দু’জনই বিপক্ষ রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতা সাপেক্ষে সরকারের মেয়াদ নির্ভর করছে বলে ইঙ্গিত দেন।
নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের বিরোধের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা গঠনে দৃশ্যত পুরোনো কমরেডদের ওপরই নির্ভর করেছেন।
২০০৭-০৮ সালের সেনা প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের সময় হাসিনাবিরোধী বলে পরিচিতি পাওয়া দলের পুরোনো অনেকে ২০০৯ সালের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও এবার থাকছেন আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদের মতো নেতারা।
নেত্রীর সুনজর পেয়েছেন সেনা সমর্থক সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত আসাদুজ্জামান নূরও। তিনি পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে জড়িত।
সেই সরকারের আমলে দুর্নীতির জন্য অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জু ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও এবার মন্ত্রী হয়েছেন। তবে সেনা নিয়ন্ত্রিত ওই সরকারের বিরুদ্ধে রাজনীতিবিদদের হয়রানির অভিযোগও রয়েছে।
সদ্যবিদায়ী সরকারের মন্ত্রিসভার সদস্যদের যারা বাদ পড়েছেন, তাদের অধিকাংশের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের নানা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
রাজনৈতিক আলোচনা ছিল, এবার মন্ত্রী বাছাইয়ে সফল ও দুর্নীতির অভিযোগ নেই সেরকম ব্যক্তিদের প্রাধান্য দিয়েছেন হাসিনা। মন্ত্রিসভায় একেবারে ২৩টি নতুন মুখ সেসব আলোচনায় বিশ্বাস দিয়েছে।
তবে বিগত সরকারের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের মন্ত্রী হিসেবে পদোন্নতি সে সাক্ষ্য দিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোববারের শপথ অনুষ্ঠানে উপস্থিত সাংসদদের অনেকে।
অনির্বাচিত কোটায় মন্ত্রিত্ব পাওয়া অধ্যক্ষ মতিউর রহমানের অন্তর্ভুক্তিও প্রশ্নের উদ্রেক করেছে অনেকের মনে। সাংসদ থাকাকালে এলাকায় সন্ত্রাস ও অনিয়মকে প্রশ্রয় দেয়ার জন্য পত্রপত্রিকায় তার বিরুদ্ধে খবর বের হয়।
১৯৯৬ এর আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে দুর্নীতির অনেক খবর বের হলেও এবার তিনি দলীয় প্রধানের অনুকম্পা পেয়েছেন। সেই আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ‘বাড়াবাড়ি’র অভিযোগও আছে তার বিরুদ্ধে।
মেয়ের শ্বশুর খন্দকার মোশাররফ ছাড়া মন্ত্রিসভায় শেখ হাসিনা আর কোনো আত্মীয়কে রাখেননি। অবশ্য খন্দকার মোশাররফ বিগত সরকারের সফল মন্ত্রী বলে পরিচিতদের একজন।
দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্রতে পূর্ণ মন্ত্রী নেই কেউ।এগুলো শেখ হাসিনা নিজের হাতেই রেখেছেন।
৪৯ সদস্যের মন্ত্রিসভায় মহাজোটের প্রধান শরিক মধ্য ডানের জাতীয় পার্টিকে হাসিনা দিয়েছেন তিনটি পদ। বামপন্থী জাসদ ও ওয়ার্কার্স পার্টি প্রধানেরাও নতুন সরকারের অংশ হয়েছেন। জাতীয় পার্টি জেপি’র প্রধানও পেয়েছেন মন্ত্রিত্ব।
