২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর তিন আসনের ২টিতে নৌকা জয়ী

দশম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর তিন আসনের দুটিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী এবং একটিতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

রয়টার্স

Published : 05 Jan 2014, 11:24 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ভোট গণনা শেষে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার রাতে ফল ঘোষণা করেন।

নওগাঁ-৫ সদর আসনে ৪৪ হাজার ২শ ৩৮ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৩৯০ ভোট।

নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামী লীগের ইমাজ উদ্দিন প্রামাণিক ৬০ হাজার ৩শ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাইসাইকেল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি) প্রার্থী সাইদুর রহমান পেয়েছেন ৯ হাজার ৯শ ৬৫ ভোট পেয়েছেন। আর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে এনামুল হক পেয়েছেন ৪ হাজার ৭শ ৯৩ ভোট।

আর নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী নেতা স্বতন্ত্র ছলিম উদ্দীন তরফদার কলস প্রতীক নিয়ে ৭৪ হাজার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আকরাম হোসেন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৮শ ৬৩ ভোট।

তিন আসন মিলে গড়ে ৩২.২৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

নওগাঁর ছয় আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের একক প্রার্থীরা বিজয়ী হওয়ায় বাকি তিন আসনে নির্বাচন হয়েছে।