২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসনে আ.লীগ প্রার্থী জয়ী

দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার চার আসনের মধ্যে তিনটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী, একটিতে জাতীয় পার্টির প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 10:41 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ব্রাহ্মণবাড়িয়ার-৩ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।

তিনি পেয়েছেন ২ লাখ ৬৮ হাজার ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (জেপি) প্রার্থী ফরিদ উদ্দিন পেয়েছেন ৬ হাজার ৭শ ৮৬ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫শ ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জিয়াউল হক মৃধা। আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নায়ার কবির পেয়েছেন ৩০ হাজার ৪৬ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ফায়েজুর রহমান বাদল ১ লাখ ৪০ হাজার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী কাজী মামুনুর রশিদ পেয়েছেন ১০ হাজার ৯শ ৩৫ ভোট।

ভোট গণনা শেষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার মোশারফ হোসেন তিন আসনের বেসরকারি ফল ঘোষণা করেন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছায়েদুল হককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোয়াজ্জেম হোসেন আহমেদ।

নৌকা প্রতীক নিয়ে ছায়েদুল পেয়েছেন ৬৯ হাজার ৫শ ৭৩ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী রেদোয়ান আহমেদ পেয়েছেন ৭ হাজার ৮শ ৯৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ছয়টি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগের একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় রোববার চারটি আসনে নির্বাচন হয়েছে।