হাওলাদার এগিয়ে
পটুয়াখালী-১ আসনে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
মোট ১৪৪ কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে লাঙ্গল প্রতীকে হাওলাদার পেয়েছেন ৮৯৩৫ ভোট।
আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ৩৩৯১ ভোট। জাসদের প্রার্থী মো. হাবিবুর রহমান শওকত মশাল প্রতীকে ১৫৫ ভোট পেয়েছেন।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৮৬।
