নোয়াখালীতে যুবলীগকর্মী গুলিবিদ্ধ
নোয়াখালী সদরে দুর্বৃত্তের গুলিতে এক যুবলীগকর্মী আহত হয়েছেন।
শনিবার দুপুরের এ হামলায় আহত মনির হোসেন কাজল (৩৮) সদর উপজেলার পশ্চিম চরমটুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের যুবলীগ সদস্য এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আবদুল আলির ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধেরাম (সদর) থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে সোলাইমান বাহিনীর কয়েকজন সন্ত্রাসী কাজলকে সফিগঞ্জ বাজার থেকে ধরে নিয়ে যায়।
তারপর বাঞ্চারামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার বাম পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে বলে জানান তিনি।
