২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ৫ দিনের রিমান্ডে

জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 07:50 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার রমনা থানার এসআই সিরাজুল ইসলাম ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন জানালে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদত।

আর আসামি পক্ষে আইনজীবী সানাউল্লা মিয়া ও মাসুদ আহমেদ তালুকাদারের করা জামিন আবেদন নাকচ করে দেন আদালত।

শনিবার বজলুল করিম চৌধুরীকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে আটকের পর রমনা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার নথিতে বলা হয়েছে, ৩০ নভেম্বর ১৮ দলের অবরোধের সময় মালিবাগ চৌধুরী পাড়ায় একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা ছুড়লে এক যাত্রী পুড়ে মরে।আহত হয় আরো অনেকে। ওই ঘটনায় সেদিনই রমনা থানায় করা মামলার সুষ্ঠ তদন্তের জন্য বজলুল করিমকে রিমান্ডে নেয়া হয়েছে।

সানাউল্লা মিয়ার দাবি, মামলার এজাহারে আসামি বজলুল করিমের নাম না থাকলেও রাজনৈতিক হয়রানির জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।