বিএনপি নেতা আনোয়ারের ৫ দিনে রিমান্ড
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আমিনুল হক আসামি পক্ষের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
আসামির অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদপুর থানার এসআই আমিনুল ইসলাম আসামিকে মোট ১০ দিনের জন্য হেফাজতে নেয়ার আবেদন করেন।
বুধবার রাজধানীর মোহাম্মদপুরের মসজিদ হাউজিংয়ের ২৮ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে ১০টি ককটেলসহ আনোয়ারকে আটক করে র্যাব-২।
পরে মোহাম্মদপুর থানার বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
