আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটি বসছে বৃহস্পতিবার
ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ডাকা হয়েছে।
বুধবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় গণভবনে এই বৈঠক হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ডের সব কর্মকর্তা ও সদস্যদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্বাচন বর্জন করলেও তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হবে।
