২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয় পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন আয়না জানান, শনিবার ভোরের দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বিএনপি-জামায়াত সমর্থকরা।

এতে মুহূর্তেই আসবাবপত্রসহ পুরো অফিস পুড়ে গেছে।

আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।

মাদারগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, অবরোধকারীরা আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।