ছাত্রলীগের সপ্তাহব্যাপী কর্মসূচি
১৮ দলের অবরোধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার জন্য বিএনপি ও জামায়াত-শিবিরকে দায়ী করে সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়া ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।
১০ ডিসেম্বর সকল জেলা শহর এবং ১১ ডিসেম্বর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রলীগ।
