২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা গোলাম আকবরের জামিন নাকচ

বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারসহ ছয় বিএনপি নেতাকর্মীর জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সোলায়মান এ আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোতোয়ালি থানার একটি মামলায় পুলিশ ছয় জনকে সাত দিনের রিমান্ডে চেয়েছিল। আদালত সে আবেদন নামঞ্জুর করেছে।

“পাশাপাশি নেতাকর্মীদের পক্ষে জামিনের আবেদন করা হলে তাও নামঞ্জুর করে আদালত।”

গোলম আকবর খন্দকার ছাড়া অন্য পাঁচ জন হলেন গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ, উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, মহানগর যুবদল নেতা ইয়াছিন চৌধুরী, যুবদলকর্মী শাহজাহান ফকির ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা খোরশেদ আলম।

অবরোধ চলাকালে গত ২৮ নভেম্বর সকালে নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে দলীয় কার্যালয় নাসিমন ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ এই ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

নগরীর কোতোয়ালি থানাধীন আলমাস সিনেমার মোড়ে একটি অটোরিকশায় আগুন দেয়ার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় গোলাম আকবরসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়।

পাশাপাশি নগরীর চকবাজার থানায় করা দুটি ভাংচুরের মামলায়ও গোলাম আকবরকে আসামি করা হয়েছে।