জলঢাকায় বুধবার হরতাল
নীলফামারীর জলঢাকায় জামায়াত নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের কর্মসূচি ঘোষণা করেন আরেক জামায়াত নেতা আমীর সাবের হোসেন।
মঙ্গলবার ভোরে জলঢাকা পৌরসভা এলাকার উত্তর বগুলাগাড়ি গ্রাম থেকে মকবুলকে গ্রেপ্তার করে পুলিশ। বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, জামায়াত-শিবিরের হামলায় পুলিশ কনস্টেবল আজিজুর রহমান নিহত হওয়ার মামলার অন্যতম আসামি হওয়ায় মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
