শালিখা নির্বাচন কার্যালয়ে বোমা হামলা
বিরোধী জোটের টানা অবরোধের তৃতীয় দিন মাগুরার শালিখা উপজেলা নির্বাচন কার্যালয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার বিকালে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী মশিয়ার রহমান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা নির্বাচন কার্যালয়ে পর পর দুটি হাতবোমা ছোড়ে। বোমা ফাটার বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
শালিখা থানার ওসি আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় মাগুরা জেলা নির্বাচন কার্যালয়ে বোমা হামলা পুলিশসহ দুইজন আহত হয়।
