২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এরশাদের মনোনয়নপত্র জমা

ঢাকা-১৭ আসন থেকে দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 03:33 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এরশাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি।   

এবার লালমনিরহাট-১ ও রংপুর-৩ আসন থেকেও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করার কথা রয়েছে সাবেক রাষ্ট্রপতি এরশাদের।

সোমবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীতরা সারা দেশে আবেদন জমা দিলেও বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা এই নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে আন্দোলন চালাচ্ছে। 

শনিবার থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ ইতোমধ্যে বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।  

জাতীয় পার্টির পক্ষ থেকে গত শুক্রবার ২৯৯ আসনে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।  

মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি সম্মান দেখিয়ে কিশোরগঞ্জ-৪ আসনে কোনো প্রার্থী দেয়া হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়।  

পুরনো খবর:

২৯৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা