২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মিছিলে ট্রাক, যুবদলকর্মী নিহত

পাবনায় ১৮ দলীয় জোটের মিছিল চলাকালে ট্রাকচাপায় এক যুবদল কর্মী নিহত হয়েছেন। আহত হন অন্তত আট জন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে রুপপুর চাঁদআলীর মোড়ে এ ঘটনায় নিহত হন মাহবুল ইসলাম (৪০)।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ট্রাকটি জ্বালিয়ে দেন বলে পুলিশ জানিয়েছে। 

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল করছিলেন।

মিছিলটি রুপপুর চাঁদ আলীর মোড়ে পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক মিছিলে উঠে যায়। এতে ঘটনাস্থলে মাহবুল ইসলামের মৃত্যু হয়।

মাহবুল স্থানীয় মুন্নার মোড়ের খলিল উদ্দিনের ছেলে।

ওসি আরো বলেন, এ সময় বিক্ষুব্ধ মিছিলকারীরা ট্রাকটিতে অগ্নিসংযোগ করেন এবং রাস্তার পাশের গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

পুরনো খবর:

অবরোধে ঝিনাইদহে সংঘর্ষে নিহত ১