বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর গ্রেপ্তার
বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারসহ ছয় নেতাকর্মীকে চট্টগ্রাম দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বাকি পাঁচজন হলেন- গোলাম আকবরের ব্যক্তিগত সহকারী অর্জুন দাশ, উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, মহানগর যুবদলের নেতা ইয়াছিন চৌধুরী ও যুবদলকর্মী শাজাহান ফকির এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা খোরশেদ আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম আকবর নেতাকর্মীদের নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করতে করতে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এ সময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
বিরোধী দলের অবরোধের দ্বিতীয় দিন চট্টগ্রামের আলমাস সিনেমার মোড়ে অটোরিকশায় আগুন এবং এর আগে চকবাজার থানা ভাংচুরে দুটি মামলায় গোলাম আকবরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে সহকারী কমিশনার জানান।
