লক্ষ্মীপুরে শিবির-যুবলীগ সংঘর্ষ, গোলাগুলি
লক্ষীপুরে যুবলীগ ও শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের আলীয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় যুবলীগ কর্মী কাউছার, ইসমাইল হোসেন, কামাল হোসেন, আবুবকর ছিদ্দিক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন জেলা যুবলীগ আহবায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী। তিনি এ ঘটনার জন্য শিবির কে দায়ী করেছেন।
এদিকে, শহর শিবির সভাপতি আব্দুল আউয়াল রাছেল যুবলীগকে এ ঘটনার জন্য দায়ী করে জানান, এ ঘটনায় তাদের কর্মী শেখ ফরিদ, রাকিব হোসেন গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনাটি ক্ষতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মেয়রের বাস ভবনে বোমা হামলার প্রতিবাদে বিকালে বিক্ষোভ মিছিল করে যুবলীগ। ঝুমুর সিনেমা হলের সামনে মিছিলটি শেষ হয়।
এরপর সন্ধ্যায় আরেকটি মিছিল বের করে তারা।
মিছিলটি আলীয়া মাদ্রাসা এলাকায় পৌছালে শিবিরের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ সময় গুলিবিদ্ধরা ছাড়াও উভয়পক্ষের আরো ১৪ জন আহত হয়।
