২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মনোনয়নপত্র নিলেন মোজাম্মেল হক

দশম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের প্রথম মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন আ ক ম মোজাম্মেল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 07:22 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার বিকালে জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে গাজীপুর-১ আসনের জন্য মোজাম্মেল হকের পক্ষে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমানত হোসেন খান মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বুধবার বিকাল পর্যন্ত গাজীপুরের ৫টি নির্বাচনী এলাকা থেকে অন্য কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমানত হোসেন খান জানিয়েছেন, জেলার ৫টি আসনে এখনো দলীয়ভাবে কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়নি।

তবে, আ ক ম মোজাম্মেল হক দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি।

সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। ৫ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।