২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহ’র গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার অব. আসম হান্নান শাহ’র গ্রেপ্তারের প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপি আগামী বৃহস্পতিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 10:39 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন, সাবেক সেনা সদস্য হান্নান শাহ’র গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এক বিবৃতিতে ওই তথ্য জানিয়েছেন। তিনি দ্রুত ওই নেতার দ্রুত মুক্তিও দাবি করেছেন।

সোমবার রাত ৯টার দিকে হান্নান শাহকে রাজধানীর বারিধারা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।