২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতারা কার্যালয়ে

সিইসি নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নেতারা গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে জড়ো হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 08:30 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণ শেষ হওয়ার আধা ঘণ্টা পরও বিরোধী দলের নেতারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

গুলশানের কার্যালয়ে উপস্থিত বিএনপি নেতারা জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া কার্যালয়ে আসার পর তার সঙ্গে আলোচনা করে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী কর্মসূচি সাংবাদিকদের জানাবেন।

Image
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় (ফাইল ছবি)

এদিকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে থাকা দলের যুগ্মমহাসচিব রুহল কবির রিজভী একাত্তর টেলিভিশনকে বলেন, ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছেন তারা।

পরবর্তী কর্মসূচি ঠিক করতে বিএনপি নেতারা বৈঠকে বসছেন বলে জানান তিনি।

নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশ অচলের হুমকি দিয়ে আসছিলেন বিএনপি নেতারা।

পুরনো খবর:

৫ জানুয়ারি ভোট