২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবম সংসদ আর বসছে না

বিরোধী দলের অনুপস্থিতির মধ্যেই শেষ হল নবম সংসদের শেষ অধিবেশন। জরুরি অবস্থা ছাড়া নবম সংসদ আর বসবে না।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 08:33 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার অধিবেশনের সমপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এ অধিবেশই শেষ। ইমার্জেন্সি বা যুদ্ধাবস্থা না হলে অধিবেশন বসবে না। নবনির্বাচিতরা আগামী সংসদে আসবে।”

২০০৯ সালে গঠিত নবম সংসদের মেয়াদ সংবিধান অনুযায়ী রয়েছে ২০১৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে দশম সংসদ নির্বাচন করতে হবে।