২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী জাফরকে দেখতে হাসপাতালে ফখরুল

হাসপাতালে গিয়ে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফর আহমেদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 10:49 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার রাত ৮টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান ফখরুল। প্রবীণ নেতা কাজী জাফরের শয্যার পাশে বসে কিছু সময় কাটান তিনি। চিকিৎসকদের কাছে জাতীয় পার্টির নেতার চিকিৎসার খোঁজ-খবর নেন মির্জা ফখরুল।

দুপুরে কাজী জাফরকে এই হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে স্নায়ু জটিলতায় ভুগছেন তিনি। হাসপাতালের অধ্যাপক মাহবুবুর রহমান ও শহিদুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

এ সময় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহম্মেদ খোকন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত আলোকচিত্রী নূরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।