২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র নিলেন নোয়াখালীর ফরিদুন্নাহার লাইলী

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন  আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদুন্নাহার লাইলী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 09:49 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার কেন্দ্রীয়ভাবে মনোনয়নপত্র দেয়া শুরু করার পর নিজ এলাকার আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।  

নির্বাচনী এলাকায় নিয়মিত যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, দলের সিন্ধান্ত অনুকূলে এলে তিনি জয়ী হবেন।

নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের বাসিন্দা ফরিদুন্নাহার লাইলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ভিপি ছিলেন।

রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

শুরুতেই গোপালগঞ্জ-৩ আসনের জন্য শেখ হাসিনার নামে আবেদন ফরম কেনেন সৈয়দ আশরাফ ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।