২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেননের বাসার ফটকে ‘টেপ মোড়ানো কাচের বোতল’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের উত্তরার বাসার সামনে থেকে টেপ মোড়ানো ‘বোমাসদৃশ্য বস্তু’ উদ্ধার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 08:05 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

মহানগর পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার সাইফুল্লাহ মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসার প্রধান ফটকের সামনে কালো টেপে মোড়ানো একটি কাচের বোতল পাওয়া যায়।

বালু ও পাথরের গুঁড়োভর্তি ওই বোতল রেখে মূলত আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয় বলে পুলিশের ধারণা।

অবশ্য ওয়ার্কার্স পাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেননের বাসায় ‘ককটের হামলা’ হয়েছে উল্লেখ করে এর জন্য জামায়াত-শিবিরকে দায়ী করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষনিক পুলিশ প্রশাসন বোমাটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করে।”

রাশেদ খান মেনন এ সময় সংসদে ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানা হয়।

এ ঘটনার প্রতিবাদে পল্টনে বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্কার্স পার্টির কর্মীরা।