২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীতে সিপিবি-বাসদের জনসভা

আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক ‘দ্বি-দলীয় বৃত্ত’ ভাঙার শ্লোগান নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে সিপিবি-বাসদের জনসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শিখা চিরন্তনের দক্ষিণ পাশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) শীর্ষ নেতাদের উপস্থিতিতে আট দফা দাবিতে এই সমাবেশ শুরু হয়।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ছাড়াও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামালও সভামঞ্চে উপস্থিত রয়েছেন।

সিপিবি-বাসদের ৮ দফার মধ্যে আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বি-দলীয় বৃত্ত ভাঙো; বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলা; সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু; টাকার খেলা, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক প্রচারণামুক্ত এবং দল-নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা;  সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করা; বিচারের রায় অবিলম্বে কার্যকর করা; জামায়াতের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা; রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মাণের উদ্যোগ বন্ধ করা এবং ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন অন্যতম।