২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত প্রাঙ্গণে আসামিকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 09:09 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার দুপুরে একটি মামলার আসামি বাচ্চু মিয়া ও তার ছেলে নাঈম বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজিরা দিতে এসে এ হামলার শিকার হন। গুরুতর আহত ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়েন্দা পুলিশের ওসি আনিছুর রহমান বলেন, ২০১২ সালে কটিয়াদী উপজেলার চাঁনপুর গ্রামে সংঘটিত শরীফ হত্যা মামলার আসামি এ দুজন। দুপুরে তারা এ মামলায় হাজিরা দেন।

এরপর আদালত থেকে বের হবার সময় পুলিশ বক্সের কাছে মামলার তারা হামলার শিকার হন। হামলাকারীরা চাপাতি দিয়ে কোপায় তাদের।

বাদীপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এ হামলা চালিয়েছে বলে নাঈমের দাদা হাবিবুর রহমান তামসু অভিযোগ করেন।