২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জেপির সঙ্গে বসছেন শেখ হাসিনা

চলমান সংলাপের অংশ হিসাবে জাতীয় পার্টির (জেপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 09:24 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহীদুল ইসলামের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতাদের সঙ্গে এই বৈঠক হবে বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচনের আগে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে এর আগে এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি, ১৪ দলের শরিক দলগুলো এবং সিপিবি-বাসদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন শেখ হাসিনা।

ওই সব বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী তার প্রস্তাবিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের বিষয়টিও তোলেন।

সংলাপের জন্য বিএনপি চেয়ারপারসনকেও টেলিফোন করেছিলেন প্রধানমন্ত্রী। তবে হরতালের মধ্যে বৈঠকে বসতে রাজি হননি তিনি।

বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে। ওই দাবি মেনে নিলেই তারা সংলাপে বসতে রাজি বলে জানিয়েছে।

পুরনো খবর:

খালেদাকে ‘সমঝোতার’ আহ্বান সিপিবি-বাসদের
কাউকে ক্ষমতায় বসাতে নির্বাচন করব না: এরশাদ
মহাজোটে জাপা ‘থাকছে’, বিএনপি না এলে ‘ভিন্ন চিন্তা’