২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়া সংঘর্ষের ঘটনায় ২ মামলা

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 12:34 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার সন্ধ্যায় সাড়ে চারশ’ জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, হত্যা ও সন্ত্রাস দমন আইনে পুলিশ মামলা দু’টি করে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ  জানান, মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তিন জনের মৃতদেহ পাওয়া গেছে।

মামলার এজাহারে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকশ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে কারো নাম প্রকাশ করা হয়নি।