ঝিনাইদহে ১৪৪ ধারা জারি
ঝিনাইদহ শহরে সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বুধবার রাতে মাইকে প্রচার করা হয়।
জেলার অতিরিক্ত মো হাসানুজ্জামান জানান, বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। পাশাপশি আওয়ামী লীগও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।
দুই দলের মধ্যে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন ওই আদেশ জারি করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
