২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াত নেতা আটক

যুদ্ধাপরাধীদের পক্ষে প্রচারের দায়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার বিকেলে উপজেলার দুর্গাপাশা মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মোশারেফ হোসেন দুর্গাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এবং দুর্গাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক।

যুদ্ধাপরাধীর পক্ষে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিপক্ষে প্রচারণার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, মোশারেফ হোসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের মাঝে কাদের মোল¬া ফাঁসির রায় এবং  ট্রাইব্যুলান বিরোধী প্রচারপত্র বিলি করছিলেন।

এ খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মোশারেফ হোসেনকে হাতে নাতে আটক করে।

এ সময় তার কাছ থেকে বিপুল সংখ্যক প্রচারপত্র জব্দ করা হয়।