২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী জেলা ছাত্রদল সভাপতিসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা তিনদিনের হরতালের শেষ দিন মঙ্গলবার রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১০ বিএনপি নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

এছাড়াও অজ্ঞাতনামা আরো ৬০ নেতাকর্মীকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার দুপুরে বোয়ালিয়া থানার এসআই আবদুর রাজ্জাক বাদি হয়ে ছাত্রদল নেতা শফিকুল আলম সমাপ্তসহ ৭০ জনের বিরুদ্ধে এই মামলা করেন বলে জানান বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া।

ওসি জিয়াউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে সোনাদীঘি মোড়ে জেলা বিএনপির মিছিল থেকে পুলিশের দিকে ইট-পাথর ও বেশ কয়েকটি হাতবোমা ছুড়া হয়।

“এ ঘটনায় সরকারি কাজে বাধাদান ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে জেলা ছাত্রদল সভাপতি শফিকুল আলম সমাপ্তসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।”

তবে এই মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।