২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা সালামের বাড়িতে ‘গুলিবর্ষণ’

বিএনপির ঢাকা মহানগর শাখার সদস্য সচিব আবদুস সালামের বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 10:25 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

হরতালের মধ্যে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই বিএনপি নেতার ১৬২/১ শান্তিনগরের বাড়িতে হামলা হয় বলে দাবি করেছেন তার একান্ত কর্মকর্তা শওকত হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন যুবক আটটি মোটরসাইকেল করে বাসার মূল ফটকের সামনে এসে ধাক্কাধাক্কি করলে দরজাটি মাটিতে খুলে পড়ে।

“যুবকরা বাড়ির আঙিনায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার গাড়ির কাচ ও বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।”

তবে এসময় কেউ আহত হয়নি জানিয়ে শওকত বলেন, ছাদ থেকে বাড়ির লোকজন এবং স্থানীয়রা চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।

এবিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।”