২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের যৌথসভা মঙ্গলবার

নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান এবং সেই সঙ্গে সংলাপের আবহ সৃষ্টির মধ্যে  মঙ্গলবার আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 09:35 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল ৩টায় ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ঢাকার সাংসদ এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এই যৌথসভা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যৌথসভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে, আগামী বুধবার সকাল সাড়ে ১১টায় গণভবনে ঢাকা মহানগর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় সাংসদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা।